×

বলিউড

আদালতের নির্দেশে সরানো হলো জাহ্নবীর ২৫২ ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৪৭ এএম

আদালতের নির্দেশে সরানো হলো জাহ্নবীর ২৫২ ‘পর্নোগ্রাফি’ কনটেন্ট

ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ব্যক্তিত্ব ও পরিচয় সুরক্ষার দাবিতে করা আবেদনের পরিপ্রেক্ষিতে অনলাইনে থাকা আপত্তিকর কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আদালত জাহ্নবীকে ঘিরে থাকা ৫৫২টি আপত্তিকর ও অশালীন ইউআরএল দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। যদিও মামলায় প্রায় সাত হাজার লিংকের উল্লেখ ছিল, প্রাথমিকভাবে শনাক্ত হওয়া ৫৫২টি লিংক অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

জাহ্নবী কাপুরের অভিযোগের মধ্যে ছিল অনলাইনে তাঁর ছবি ও ভিডিওর অপব্যবহার, ভুয়া অ্যাকাউন্ট, এআই-নির্মিত ডিপফেক কনটেন্ট এবং তাঁর পরিচয় ব্যবহার করে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার চেষ্টা।

আদালত অবশ্য তারকাদের নামে পরিচালিত সব ফ্যান পেজকে বেআইনি হিসেবে বিবেচনা করেননি। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনো ফ্যান পেজে তারকার ছবি, ভিডিও, চলচ্চিত্রসংক্রান্ত তথ্য, প্রশংসা বা সমালোচনা থাকলেই সেটি অবৈধ হয়ে যায় না।

আরও পড়ুন: ৮ বছর একসঙ্গে থাকার পর বিয়ে, রয়েছে দুই সন্তান

তবে কোনো ফ্যান পেজ বা অনলাইন প্ল্যাটফর্মে আপত্তিকর কনটেন্ট ছড়ানো, তারকার পরিচয় ব্যবহার করে অবৈধভাবে অর্থ উপার্জন কিংবা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।

জাহ্নবীর মামলায় অনলাইনে তাঁর পরিচয় ও ছবি ব্যবহার করে তৈরি বিভিন্ন বিকৃত কনটেন্টের বিষয়টিও উঠে আসে। আদালত এ ধরনের কনটেন্টকে সাধারণ ফ্যান পেজের কার্যক্রম থেকে আলাদাভাবে বিবেচনার ওপর গুরুত্ব দিয়েছেন।

জাহ্নবী কাপুরকে সর্বশেষ তেলেগু ভাষার অ্যাকশন-ড্রামা ‘পেড্ডি’ সিনেমায় দেখা গেছে। বুচি বাবু সানা পরিচালিত সিনেমাটিতে রাম চরণ ও শিবরাজকুমারের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী

মহাসড়ক নয় যেন মৃত্যুফাঁদ, প্রাণ গেল ১৯ জনের

মহাসড়ক নয় যেন মৃত্যুফাঁদ, প্রাণ গেল ১৯ জনের

নতুন দায়িত্ব পেলেন চৌধুরী আশিক মাহমুদ

নতুন দায়িত্ব পেলেন চৌধুরী আশিক মাহমুদ

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App