×

বলিউড

বিচ্ছেদের পর রণবীরের ট্যাটু মুছতে কত টাকা খরচ করেন দীপিকা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৪১ পিএম

বিচ্ছেদের পর রণবীরের ট্যাটু মুছতে কত টাকা খরচ করেন দীপিকা?

ছবি: সংগৃহীত

একসময় বলিউডের আলোচিত প্রেমিক জুটি ছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। সম্পর্ক ভেঙে যাওয়ার পর দুজনের পথ আলাদা হয়ে গেলেও রণবীরের স্মৃতি থেকে গিয়েছিল দীপিকার শরীরে করা ‘আরকে’ ট্যাটুতে। পরে সেই ট্যাটুও মুছে ফেলেন অভিনেত্রী। আর সেটি সরাতে কত টাকা খরচ হয়েছিল, তা নিয়েই রয়েছে বেশ কৌতূহল।

সম্পর্ক ভাঙার পরেও দীর্ঘদিন অভিনেত্রীর ঘারে ট্যাটুটি দৃশ্যমান ছিল। বিভিন্ন অনুষ্ঠানে বিষয়টি নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে পরবর্তীতে ২০১৮ সালে রণবীর সিংকে বিয়ের আগে ট্যাটুটি ধীরে ধীরে মুছে ফেলেন দীপিকা। লেজার রিমুভাল পদ্ধতির সাহায্য নিয়ে ট্যাটুটি পুরোপুরি তুলে ফেলেন অভিনেত্রী।

আরও পড়ুন: নিজ বাড়িতে মডেল খুন, সন্দেহের কেন্দ্রে জিম ট্রেইনার

জানা গেছে, এই ধরনের ট্যাটু লেজার দিয়ে পুরোপুরি তুলতে বেশ কয়েকটি সেশনের প্রয়োজন হয়। প্রতিটি সেশনের খরচ পড়ে পাঁচ থেকে পনেরো হাজার রুপি পর্যন্ত। দীপিকাকে এটি রিমুভ করতে ৩ থেকে ৫টি সেশন নিতে হয়েছিল। সেই সঙ্গে ত্রিশ থেকে পঁচাত্তর হাজার রুপি খরচ হয়েছিল অভিনেত্রীর।

আর এভাবেই প্রেমের স্মৃতিকে মুছে নতুন অধ্যায়ে নিজেকে সাজিয়ে নিয়েছেন দীপিকা। অন্যদিকে নতুন আয়োজনে জীবনকে গুছিয়ে নিয়েছেন রনবীরও। দীপিকা ঘর বাঁধেন রণবীর সিংয়ের সঙ্গে। আলিয়া ভাটকে বিয়ে করেন রনবীর। বর্তমানে সংসার ও সন্তানদের নিয়ে সুখেই দিন পার করছেন দুজনেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিচ্ছেদের পর রণবীরের ট্যাটু মুছতে কত টাকা খরচ করেন দীপিকা?

বিচ্ছেদের পর রণবীরের ট্যাটু মুছতে কত টাকা খরচ করেন দীপিকা?

নিজ বাড়িতে মডেল খুন, সন্দেহের কেন্দ্রে জিম ট্রেইনার

নিজ বাড়িতে মডেল খুন, সন্দেহের কেন্দ্রে জিম ট্রেইনার

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুই কিশোর নিহত

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় দুই কিশোর নিহত

নেপালে বন্যার তাণ্ডব, নিহত বেড়ে ২৮৯

নেপালে বন্যার তাণ্ডব, নিহত বেড়ে ২৮৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App