‘আপত্তিকর পোশাকে’ রাখিবন্ধন
এবার খোঁচা দিয়ে রাখিবন্ধন উদযাপন কৃতির
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৮:৩২ পিএম
অভিনেত্রী কৃতি স্যানন। ছবি: সংগৃহীত
রাখিবন্ধনের বিজ্ঞাপনে পোশাক নিয়ে সমালোচনার মুখে পড়লেও সেই বিতর্ককে পাত্তা দেননি বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বরং বোন নুপুর স্যাননের সঙ্গে রাখিবন্ধন উদযাপনের ছবি পোস্ট করে সমালোচকদেরই খোঁচা দিয়েছেন তিনি।
ছবির ক্যাপশনে কৃতি লেখেন, তথাকথিত ‘ফ্যাশন কমিটি’ যখন নিজেদের আলোচনা নিয়ে ব্যস্ত, তখন তাঁরা পরিবারের সঙ্গে আসল মুহূর্তগুলো উপভোগ করছেন।

ছবির ক্যাপশনে খোঁচা দিয়ে তিনি লেখেন, তথাকথিত ‘ফ্যাশন কমিটি’ যখন তাদের আলোচনা নিয়ে ব্যস্ত, তখন তারা পরিবারের সঙ্গে আসল মুহূর্তগুলো উপভোগ করছেন।
সমালোচকদের সঙ্গে সরাসরি কোনো তর্কে না গিয়ে এই বার্তার মাধ্যমেই পুরো বিতর্ককে পাশ কাটিয়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি।
আরও পড়ুন: সংরক্ষিত বনভূমিতে ৩ হাজার ঘরবাড়ি, সরকারি হিসাবেই ২ হাজার একর বেহাত
ভাই-বোনের সম্পর্ক নিয়ে ঐতিহ্যবাহী এই উৎসবে খোলামেলা পোশাক পরায় মূলত বিতর্কটির সৃষ্টি হয়। বিতর্কের তীব্রতা বাড়লে ব্র্যান্ডটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তারা ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখে এবং কারও অনুভূতিতে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না।
এরপরই তারা প্রচারণামূলক কনটেন্টটি সরিয়ে ফেলে। তবে পেশাগত ক্ষেত্রের এই সমালোচনাকে উপেক্ষা করে কৃতি পারিবারিক সম্পর্কের আনন্দকেই সর্বাগ্রে স্থান দিয়েছেন।
