×

ব্যবসা-বাণিজ্য

সবজি বাজারে স্বস্তি, বাড়লো রসুন-কাঁচামরিচ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৭ এএম

সবজি বাজারে স্বস্তি, বাড়লো রসুন-কাঁচামরিচ

ছবি: সংগৃহীত

রাজধানীর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় বেশিরভাগ পণ্যের দামে বড় কোনো পরিবর্তন নেই। তবে এ সময়ে সবজি, ডিম ও দেশি পেঁয়াজের দাম কিছুটা কমেছে। বিপরীতে দেশি রসুন ও কাঁচামরিচের দাম বেড়েছে, আর অন্যান্য পণ্যের দাম প্রায় আগের অবস্থানেই রয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর কাওরানবাজার, নিউমার্কেট ও তুরাগের নতুন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ঝিঙা ৪০ থেকে ৫০ টাকা, পটল ৪০ টাকা, ঢ্যাঁড়স ৩০ থেকে ৪০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, বরবটি ৬০ থেকে ৭০ টাকা এবং করল্লা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে সবজির মধ্যে বেগুনের দাম তুলনামূলক বেশি। প্রতি কেজি বেগুন ৭০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। গাজর ১২০ থেকে ১৪০ টাকা এবং টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, 'বাজারে এখন সবজির সরবরাহ ভালো। ফলে সব ধরনের সবজির দামই আগের তুলনায় কমেছে। আর সবজির দাম কমায় ডিমের উপর চাপ কমেছে। এতে ডিমের দামও কম। তবে বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম কিছুটা বেড়েছে।'

কাঁচামরিচের বাজারে দাম বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়ে বর্তমানে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে ৩৫ থেকে ৪৫ টাকায় নেমেছে। দেশি আদার সর্বনিম্ন দাম ১৪০ টাকা থেকে কমে ১৩০ টাকায় এলেও সর্বোচ্চ দাম ১৬০ টাকা অপরিবর্তিত রয়েছে। আমদানিকৃত রসুনের সর্বোচ্চ দাম ২২০ টাকা থেকে কমে ২০০ টাকায় নেমেছে। তবে দেশি রসুনের সর্বনিম্ন দাম ৭০ টাকা থেকে বেড়ে ৯০ টাকায় উঠেছে। এর সর্বোচ্চ দাম ১৪০ টাকা রয়েছে।

সরকারের বিপণন সংস্থা টিসিবির বাজারদরের তথ্যেও এসব পণ্যের দামের একই প্রবণতা উঠে এসেছে। সংস্থাটির মাসিক তুলনামূলক তথ্য অনুযায়ী, দেশি রসুনের দাম মাসের ব্যবধানে ১৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে দেশি পেঁয়াজের দাম প্রায় ১১ দশমিক ১১ শতাংশ কমেছে। এছাড়া লেবু ও শসার দাম ২৫ শতাংশ করে কমেছে।

ডিমের বাজারে স্বস্তি ফিরেছে। ফার্মের বাদামি ও সাদা ডিমের দাম ডজনে প্রায় ১০ টাকা কমেছে। বর্তমানে বাদামি ডিম ১২০ টাকা এবং সাদা ডিম ১১০ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে।

মুরগির বাজারে ব্রয়লার ১৬০ থেকে ১৭০ টাকা এবং সোনালি কক ৩৪০ থেকে ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজারে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

মাছের বাজারে চাষের কৈ ২০০ থেকে ২২০ টাকা, রুই ২৮০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৫০ টাকা, পাঙাশ ১৮০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা এবং টেংরা ৫৫০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে বাজারে ইলিশের দাম তুলনামূলক বেশি। ৪০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App