×

ব্যবসা-বাণিজ্য

দেশের বাজারে দুই দফা কমে আজ স্বর্ণের দাম কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:১৮ এএম

দেশের বাজারে দুই দফা কমে আজ স্বর্ণের দাম কত?

ছবি: সংগৃহীত

দেশের বাজারে টানা দুই দফা কমেছে স্বর্নের দাম। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  

মঙ্গলবার (১৪ জুলাই) নতুন এ দাম নির্ধারণ করেছে সংস্থাটি। নতুন সমন্বয় করা দাম অনুযায়ীই আজ বুধবার (১৫ জুলাই) বিক্রি করা হবে স্বর্ণ। 

আরো পড়ুন: ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৬ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস করা হয়।

স্বর্ণের পাশাপাশি রুপার নতুন দামও ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা বা প্রতি গ্রাম ৩৯৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৩৭৪ টাকায় এবং প্রতি গ্রাম ৩৭৫ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৯১ টাকা বা প্রতি গ্রাম ৩২৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রাখা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা, যা প্রতি গ্রাম ২৪৫ টাকা।

আরো পড়ুন: আবারও বাড়ল ফার্মের মুরগির দাম

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা ও ধরন অনুযায়ী নির্ধারিত মূল্যের সঙ্গে প্রযোজ্য মজুরি যুক্ত হবে। তবে নতুন মূল্যতালিকায় ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেয়া যাবে না।

সংস্থাটি আরো জানিয়েছে, অলংকার পরিবর্তন (এক্সচেঞ্জ) বা পুরোনো অলংকার বিক্রির (পারচেজ) ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ মূল্যতালিকা বহাল থাকবে বলে জানিয়েছে বাজুস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

দারিদ্র্যের গলি থেকে বার্সার রাজপ্রাসাদ: লামিন ইয়ামালের অবিশ্বাস্য গল্প!

দারিদ্র্যের গলি থেকে বার্সার রাজপ্রাসাদ: লামিন ইয়ামালের অবিশ্বাস্য গল্প!

শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App