×

অর্থনীতি

আবারও বাড়ল ফার্মের মুরগির দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম

আবারও বাড়ল ফার্মের মুরগির দাম

ছবি : সংগৃহীত

টানা বর্ষণ ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার প্রভাবের কারণে রাজধানীর বাজারে আবারও বেড়েছে ফার্মের মুরগির দাম। বিক্রেতাদের দাবি, বৃষ্টি এবং পরিবহন-সংক্রান্ত সমস্যার ফলে সরবরাহে বিঘ্ন ঘটায় দাম বেড়েছে। তাদের আশঙ্কা, পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আরও কয়েক দিন ক্রেতাদের বাড়তি দামে মুরগি কিনতে হতে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি, পলাশীসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে প্রায় ১০ টাকা বেড়ে বর্তমানে ফার্মের মুরগি ১৮০ থেকে ১৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে সোনালি মুরগি, হাঁস ও ডিমের দামেও উল্লেখযোগ্য পার্থক্য দেখা যাচ্ছে।

আরও পড়ুন: লাঠিচার্জের পরও সংসদ এলাকা ছাড়েননি শিক্ষার্থীরা, ফের সড়ক অবরোধ

খুচরা ব্যবসায়ীদের ভাষ্য, টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দেশের বিভিন্ন এলাকার খামার থেকে রাজধানীর পাইকারি বাজারে মুরগির সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। এছাড়া পাইকারি পর্যায়ে আড়তদারদের দাম বাড়ানোর কারণে খুচরা বিক্রেতাদেরও বেশি দামে মুরগি বিক্রি করতে হচ্ছে।

বর্তমানে রাজধানীর বাজারে ফার্মের মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ১৮৫ টাকা, সোনালি (কক) মুরগি ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩৪০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সতর্কবার্তা

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ, দীর্ঘ যানজট

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে হবে: ইসরায়েলি মন্ত্রী

গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে হবে: ইসরায়েলি মন্ত্রী

আপন ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ, মামলা

আপন ভাইয়ের বিরুদ্ধে বড় বোনকে ধর্ষণের অভিযোগ, মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App