×

ব্যবসা-বাণিজ্য

দুই দফা দাম কমার পর আজ কত ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:২০ এএম

দুই দফা দাম কমার পর আজ কত ভরিতে বিক্রি হচ্ছে স্বর্ণ?

ছবি: সংগৃহীত

দেশের বাজারে দুই দফা কমেছে স্বর্ণের দাম। বর্তমানে ভ্যাটসহ ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের  দাম  ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ শুক্রবার (১৭ জুলাই) সর্বশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। 

আরো পড়ুন: দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকায় বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত ১৩ জুলাই সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।

আরো পড়ুন: ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে: প্রতিমন্ত্রী

১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে: প্রতিমন্ত্রী

রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে

বিরোধীদলীয় নেতা রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে

৬ দিনের সরকারি ছুটি পাবেন না যারা

৬ দিনের সরকারি ছুটি পাবেন না যারা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপি নেতার ভিডিও ভাইরাল, অতঃপর...

প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিএনপি নেতার ভিডিও ভাইরাল, অতঃপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App