×

ব্যবসা-বাণিজ্য

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৯:৫৯ এএম

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, অপরিবর্তিত রুপা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম বাড়িয়েছে শুক্রবার (৩১ জুলাই)। প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে  ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, যা গতকাল সকাল ১০টা থেকেই দেকশের বাজারে কার্যকর হয়েছে। এরপর নতুন করে স্বর্ণের দাম সমন্বয় না হওয়ায় আজ শনিবারও (১ আগস্ট) একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বাড়ায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন: কাঁচা মরিচ কেজি ৪০০ টাকা

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এদিকে সোনার দাম বাড়ানোর হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেউতায় মৃত্যুর মিছিল, মরক্কোতে ফিরছেন অভিবাসীরা

সেউতায় মৃত্যুর মিছিল, মরক্কোতে ফিরছেন অভিবাসীরা

তীব্র বিরোধিতার মুখে বিতর্কিত পরিকল্পনা বাতিল ফিফার

তীব্র বিরোধিতার মুখে বিতর্কিত পরিকল্পনা বাতিল ফিফার

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

আজ যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

আজ যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App