×

অর্থনীতি

কাঁচা মরিচ কেজি ৪০০ টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম

কাঁচা মরিচ কেজি ৪০০ টাকা

ছবি : সংগৃহীত

রাজধানীর খুচরা বাজারে আবারও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। বিশেষ করে সবজির বাজারে দাম বেড়ে সাধারণ ক্রেতাদের ভোগান্তি বাড়িয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কাঁচা মরিচের দাম। পাশাপাশি পেঁয়াজ, মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দামও তুলনামূলক বেশি রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজারে বর্তমানে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০০ টাকায়। বেগুনের দাম মানভেদে ১২০ থেকে ১৮০ টাকা এবং টমেটো ১৬০ থেকে ২০০ টাকা কেজি। করলার দাম ১০০ থেকে ১৪০ টাকা কেজি।

পটোল, ঢেঁড়স, কাঁকরোল ও ঝিঙা মান অনুযায়ী ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে কেজিপ্রতি ৪০ টাকা এবং আলু ৩০ টাকা। গত এক সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে এখন ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া কচুর লতি ও কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা, শসা ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

লেবুর দামও চড়া। এক হালি লেবু বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকায়। দেশি ধনেপাতা কেজিপ্রতি ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২২০ টাকা। কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, চালকুমড়া প্রতিটি ৬০ থেকে ৮০ টাকা এবং কেপসিকাম কেজিপ্রতি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

শাকের বাজারেও বেড়েছে দাম। লাল শাকের আঁটি ২৫ টাকা, লাউশাকের আঁটি ৫০ টাকা, কলমি শাক দুই আঁটি ৪০ টাকা, পুঁইশাক ৪০ টাকা এবং ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে চিংড়ি কেজিপ্রতি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা এবং ওজনভেদে রুই মাছ ৩০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। টেংরার দাম ৭০০ টাকা কেজি।

এ ছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চাষের শিং মাছের দাম আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি। অন্যদিকে রূপচাঁদা, বড় আকারের শোল এবং নদীর বেলে মাছ কিনতে হলে ক্রেতাদের কেজিপ্রতি এক হাজার টাকারও বেশি ব্যয় করতে হচ্ছে।

ইলিশের দামও বেশ চড়া। ৩০০ গ্রাম ওজনের এক কেজি ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার ২০০ টাকায়।

পোলট্রির বাজারে সোনালি মুরগির কেজি ৩০০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংস কেজিপ্রতি ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

ডিমের বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে। এক ডজন লাল মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। হাঁসের ডিমের ডজন ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

অস্ত্রত্যাগে রাজি হামাস, সেনা সরাবে ইসরায়েল: ট্রাম্প

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

ওমান উপকূলে ট্যাংকার জাহাজে হামলা

আজ থেকে শুরু জুলাই-গ্রাফিতি পুনর্লিখন কার্যক্রম

ঢাবি ক্যাম্পাস আজ থেকে শুরু জুলাই-গ্রাফিতি পুনর্লিখন কার্যক্রম

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App