×

ব্যবসা-বাণিজ্য

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৩:৩১ পিএম

আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত?

ফাইল ছবি

দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করেছে।

শনিবার (৮ আগস্ট) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানায় বাজুস। একই দিন সকাল ১০টা থেকে সারাদেশে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (Pure Gold/Tejabi Gold) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে শুক্রবার (৭ আগস্ট) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। এর মাত্র ২৪ ঘণ্টা পরই আবার বড় অঙ্কে বাড়ল স্বর্ণের দাম।

আরও পড়ুন: আবারও দাম বাড়তে পারে ভোজ্যতেলের

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম হলো— ২২ ক্যারেট ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা, সনাতন পদ্ধতি, ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

বাজুস জানিয়েছে, অলঙ্কারের নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে নির্ধারিত ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ভ্যাটসহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রতি ভরি রূপার বর্তমান দাম— ২২ ক্যারেট ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা। ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা, সনাতন পদ্ধতি ৩ হাজার ৩৩ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইসাইয়াস’

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিক্ষোভে যাওয়ার আগে যে বার্তা দিলেন ককরোচ নেতা অভিজিৎ

বিক্ষোভে যাওয়ার আগে যে বার্তা দিলেন ককরোচ নেতা অভিজিৎ

সৌদিতে হুতিদের হামলায় উদ্বেগে প্রবাসীরা

সৌদিতে হুতিদের হামলায় উদ্বেগে প্রবাসীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App