×

ব্যবসা-বাণিজ্য

আবারও দাম বাড়তে পারে ভোজ্যতেলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম

আবারও দাম বাড়তে পারে ভোজ্যতেলের

ফাইল ছবি

নিত্যপণ্যের বাজারে অস্থিরতার মধ্যেই আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে সরকারকে নতুন করে দাম সমন্বয়ের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দেয়। একই সঙ্গে গত ১১ জুলাই থেকেই নতুন দাম কার্যকরের অনুমতি চাওয়া হয়।

চিঠি পাওয়ার পর সেদিনই বাণিজ্য মন্ত্রণালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হলেও তখন দাম বাড়ানোর অনুমোদন দেওয়া হয়নি। মন্ত্রণালয় জানিয়েছিল, বিষয়টি নিয়ে আরও একটি বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন: দাম বাড়ল এলপিজি সিলিন্ডারের

তবে ভোজ্যতেলের দাম বাড়ার সম্ভাবনা ইতোমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। আন্তর্জাতিক বাজারের বর্তমান দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোজ্যতেলের মূল্য কত হওয়া উচিত, তা নিয়ে বিশ্লেষণ শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এর আগে গত ২৯ এপ্রিল সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪ টাকা বাড়ানোর অনুমতি দেয় সরকার। ফলে এক লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা এবং পাঁচ লিটারের বোতলের দাম ৯৫৫ টাকা থেকে বেড়ে ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়।

একই সময়ে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৭৬ টাকা থেকে বাড়িয়ে ১৮০ টাকা করা হলেও খোলা পাম তেলের দাম ১৬৬ টাকায় অপরিবর্তিত রাখা হয়। তবে নতুন প্রস্তাবে খোলা পাম তেলের দামও লিটারপ্রতি ১৭ টাকা বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাইয়ে প্রবাসী আয় ২৮৬ কোটি ডলার

জুলাইয়ে প্রবাসী আয় ২৮৬ কোটি ডলার

৬০ দিনের মধ্যে প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ

৬০ দিনের মধ্যে প্রবাসীদের ঝুলে থাকা পাসপোর্ট আবেদন নিষ্পত্তির নির্দেশ

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

ইন্দোনেশিয়ায় চলন্ত ফেরিতে আগুন, নিহত ৫

জেলা প্রশাসক-এমপির ওপর হামলার নেপথ্যে কী?

জেলা প্রশাসক-এমপির ওপর হামলার নেপথ্যে কী?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App