×

ক্যাম্পাস

দেশব্যাপী হত্যাকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে শিক্ষকদের অবস্থান

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৩:৫৭ পিএম

দেশব্যাপী হত্যাকাণ্ডের প্রতিবাদে হাবিপ্রবিতে শিক্ষকদের অবস্থান

ছবি: ভোরের কাগজ

দেশব্যাপী নির্মম হত্যাকাণ্ড এবং ছাত্র-শিক্ষক জনতার হয়রানি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজ।

রবিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে কর্মসূচিটি পালন করেন তারা। এ সময় অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষকরা বলেন, সারাদেশব্যাপী অন্যায় জুলুম এবং  নির্মম পরিহাস অবলোকন করছি তারই প্রতিবাদে আমরা এখানে অবস্থান নিয়েছি। গণজাগরণের অংশীদার হিসাবে আমরা একাত্মতা পোষণ করছি। দেশের সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদের আরো প্রতিবাদী হতে হবে। দেশে শান্তিপূর্ণ সহাবস্থান চাই।

আরো পড়ুন: অসহযোগ আন্দোলনের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা আন্দোলনকারীদের

এছাড়াও শিক্ষকেরা বলেন, তারা আর কোনো নির্যাতন দেখতে চান না। জনসাধারণ মানুষকে নিপীড়ন করা হোক, তা তারা চান না। হামলা বন্ধ হোক। তারা প্রতিটি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্তের সঙ্গে বিচার চান।

প্রতিবাদ অবস্থান শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে শিক্ষকদের সঙ্গে কিছু সংখ্যক কর্মকর্তারাও অংশগ্রহণ করেছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App