×

ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ চায় হাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৭:০৯ পিএম

বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ চায় হাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছবি: ভোরের কাগজ

দলীয় লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির পরিবর্তে ছাত্রসংসদকে কার্যকর করে নিয়মিত নির্বাচনের দাবী জানিয়েছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মঙ্গলবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিজয় মিছিলের শুরুতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, ‘ক্যাম্পাসে অতিমাত্রায় শিক্ষক ও ছাত্র রাজনীতির ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়েছে বিগত দিনগুলোতে। ক্লাসরুম, ল্যাব সংকট রয়েছে বিশ্ববিদ্যালয়ে। সেইসঙ্গে অনিয়মিত ক্লাস সেশনজটের কারণ হয়ে দাঁড়িয়েছে।’

আরো পড়ুন: ঢাবির সব হল খুলে দিলো কর্তৃপক্ষ

এসময় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবির নেতারা। তারা বলেন, ‘সর্বশেষ যে নিয়োগ হয়েছে তা মেধার ভিত্তিতে নয়, বরং দলীয় বিবেচনায় হয়েছে। আমরা এ নিয়োগ বাতিল চাই। আমরা একদিকে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং নিয়ে কথা বলি অন্যদিকে এমন মানহীন কাজ করি। এসব বন্ধ করতে হবে। কর্মকর্তারা-কর্মচারীদেরও দলীয় রাজনীতি বন্ধ করতে হবে। ক্যাম্পাসে সব ধরণের ছাত্র রাজনীতি অবিলম্বে বন্ধ ঘোষণা করতে হবে। মেধার ভিত্তিতে হলের সিট বণ্টন করতে হবে। যাদের ছাত্রত্ব শেষ, তাদের আর হলে থাকা যাবেনা।’

বক্তব্য শেষে র‍্যালিটি রংপুর-দিনাজপুর মহাসড়কে উঠে প্রধান ফটকে এসে শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App