×

ক্যাম্পাস

ইবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ

Icon

সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৮:১৪ পিএম

ইবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ

ছবি: ভোরের কাগজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে তারা ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। পদত্যাগপত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন বলে জানিয়েছে সূত্রটি। 

আরো পড়ুন: হাবিপ্রবি প্রশাসনের পদত্যাগের দাবিতে নামফলক ভাংচুর

এ বিষয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। অন্যদিকে উপ-উপাচার্য ফোন রিসিভ করলেও মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে উপাচার্যের গাড়ি চালক ফরহাদ হোসেন বলেন, ‘ভিসি স্যার আমাকে বললো, ফরহাদ আমি রিজাইন দিয়ে দিয়েছি। তুমি চলে যাও। আমি আর ক্যাম্পাসে ফিরবো না।’ তাই আমি স্যারকে খুলনায় রেখে ক্যাম্পাসে চলে এসেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App