×

ক্যাম্পাস

ঢাবির প্রক্টরিয়াল বডির পদত্যাগ

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৮:৩০ পিএম

ঢাবির প্রক্টরিয়াল বডির পদত্যাগ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানসহ প্রক্টরিয়াল বডির ১৩ জন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেলে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আমরা ব্যক্তিগত কারণ দেখিয়ে বিকেলে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি এবং সহকারী প্রক্টর ১৩ জন পদত্যাগপত্র জমা দিয়েছি। বাকি একজন সহকারী প্রক্টর সীমা ইসলাম ছুটিতে দেশের বাইরে থাকায় তিনি দিতে পারেননি।

আরো পড়ুন: ইবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ

এ বিষয়ে রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। তবে অফিস বন্ধ থাকায় পদত্যাগপত্র আমার কাছে পোঁছায়নি। উপাচার্য অফিস গ্রহণ করতে পারেন।

প্রফেসর ড. মাকসুদুর রহমান বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রফেসর। তিনি গত ৫ এপ্রিল ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App