×

ক্যাম্পাস

মিরপুর গার্লস আইডিয়াল

প্রধান শিক্ষিকার পদত্যাগে আল্টিমেটাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪, ০১:৩৬ পিএম

প্রধান শিক্ষিকার পদত্যাগে আল্টিমেটাম

ছবি : ভোরের কাগজ

১৪ দফা দাবিতে এবার আন্দোলনের নেমেছে মিরপুর গার্লস আইডিয়াল। বুধবার (১৪ আগস্ট) সকালে প্রতিষ্ঠানের সামনে আন্দোলন করে তারা। পরবর্তীতে তারা প্রতিষ্ঠানের ভিতরেও আন্দোলন করে। আন্দোলন শেষে প্রধান শিক্ষিকা ও সহকারী প্রধান শিক্ষককে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়। আন্দোলনের এক পর্যায়ে সাবেক শিক্ষার্থীরা মীমাংসা করতে আসলে পরিস্থিতি খারাপের দিকে চলে যায়। এ সময় তারা নানাভাবে বোঝানোর চেষ্টা করে। 

আন্দোলনকারীরা অভিযোগ করেন, প্রশাসন সময় মত স্কুলে না আসা এবং প্রশাসনের কোনো ক্লাস না করানো এমনকি প্রশাসনের হেলপার দিয়ে সব শিক্ষক কর্মচারীদের দমন করানো, স্কুলের পরীক্ষা কমিটি একই ব্যক্তিগণ একাধিকবার দায়িত্বে থাকা এবং তাদের মাধ্যমে প্রশ্ন আউট করা, এই স্থায়ী সমস্যা সবাই জানেন।

আরো পড়ুন : সায়দাবাদে মারধরের শিকার হয়ে দুই শিক্ষার্থী নিহত

তারা আরো অভিযোগ করে আইডিয়ালের টিচাররা পরীক্ষার আগে প্রশ্ন আউট করে দেন। স্কুলের গেট সবার জন্য মুক্ত করে দেয়া হয়। বহিরাগত ছেলে-মেয়ে স্কুলের ভিতরে বসে আড্ডা দেয়। এমনকি লুঙ্গি পড়ে স্কুলে প্রবেশ করে অনেকে। এসব সমস্যার সমাধান চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা।

এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষিকা বিপাশা জানান, আমাদের স্কুল সম্পন্নটা দুর্নীতি দিয়ে ভর্তি। আমরা এটা সমাধান চাই। আমরা মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছি। আগামী ২৪ ঘণ্টা আল্টিমেটাম দেয়া হলো। এর ভিতর যদি ওনি নিজের ইচ্ছায় পদত্যাগ করেন, তাহলে ভালো না হলে আমরা বৃহত্তর কর্মসূচির ঘোষণা করব। আমরা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে আন্দোলন করব। এছাড়া মিরপুর ১০ গোল চত্বরে আন্দোলন করব।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App