×

ক্যাম্পাস

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৭:৪৪ পিএম

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ।

উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্র আন্দোলনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (২৫ আগস্ট) রাতে ট্রাস্টি বোর্ডের নির্দেশে ছুটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম রিন্টু।

তিনি জানান, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্ত অনুযায়ী অনিবার্য কারণে ২৫ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম রাশেদুল হাসানের পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। রবিবার এসব কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এক্সিম ব্যাংক ও ব্যাংকের এটিএম বুথের কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবেন তারা। এদিকে রাতেই আন্দোলনকারী শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ায় উপাচার্য এ বি এম রাশেদুল হাসানের বাসভবনে হানা দেন। এ সময় ভুয়া কিছু কাগজপত্র, মদের বোতল ও ধারালো অস্ত্রসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন : ‘শিক্ষাপ্রতিষ্ঠানে পদত্যাগের জন্য বল প্রয়োগ করা যাবে না’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App