×

ক্যাম্পাস

ঢাবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ০৩:৩৬ পিএম

ঢাবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম

ঢাবির কোষাধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছেন অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোষাধ্যক্ষ পদে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১৪ (১) অনুযায়ী প্রফেসর এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ফিন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো:

(ক) ট্রেজারার পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে;

(খ) উপর্যুক্ত পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন;

(গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন;

(ঘ) তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ, ১৯৭৩ এর ১৪ (৩) (৪) (৫) (৬) ও (৭) আর্টিকেলে বর্ণিত দায়িত্ব পালন করবেন; এবং

(ঙ) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরো পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. নিয়াজ আহমেদ খান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App