×

ক্যাম্পাস

ভারতে মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে জবিতে বিক্ষোভ

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৬ পিএম

ভারতে মহানবীকে (সা.) কটূক্তির প্রতিবাদে জবিতে বিক্ষোভ

ছবি: ভোরের কাগজ

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) যোহর নামাজের পর এ মিছিল শুরু করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন রাস্তা হয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ঘুরে ভাস্কর্য চত্ত্বরে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা 'বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান', নারায়ে তাকবীর, আল্লাহু আকবার', বিজেপির দালালেরা হুশিয়ার, সাবধানসহ নানা স্লোগান দেন কয়েক শতাধিক শিক্ষার্থী।

এসময় শিক্ষার্থীরা বলেন, ভারতের এক কুলাঙ্গার আমাদের নবীকে (সা.) নিয়ে কটূক্তি করেছে। আমরা এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যকে ধিক্কার জানাই। যারা নবী (সা.) ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে আমরা তার প্রতিবাদ জানাই। আগামীতেও বাংলাদেশের ভিতরে ও বাইরে যারা এ ধরনের কটূক্তি করবে আমরা তাদের প্রতিহত করব। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, সরকার রাষ্টীয়ভাবে এর নিন্দা জানায়। 

আরো পড়ুন: জবি বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব মোছাদ্দির

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল কাদের নাগিব বলেন, ভারতে আমাদের মহানবীকে নিয়ে যে কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে তা সারাবিশ্বের মুসলমানদের হৃদয়কে তারা রক্তাক্ত করেছে। আমরা হুশিয়ার করে বলে দিতে চাই, বিজিপি সরকারের পক্ষ থেকে যদি কোন পদক্ষেপ না নেয় তবে আমরা ভারতের দূতাবাস ঘেরাও করবো। এরপর সারাদেশে প্রতিবাদের ভাষা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। 

আরেক শিক্ষার্থী মাসুদ রানা বলেন, মহানবী (সা.) আমাদের হৃদয়ের স্পন্দন। নবীজীর বিরুদ্ধে কথা বলে আপনারা ২০০ কোটি মুসলামনদের হৃদয়ে আঘাত করেছেন। এটা যদি অব্যাহত থাকে আমরাও মুম্বাই অভিমুখে যাত্রা করব। আমাদের স্পষ্ট কথা, নবীজীকে নিয়ে কটূক্তিকারী ব্যক্তি যে ধর্মের বা বর্ণেরই হোক আমরা বরদাস্ত করব না।নবীজিকে জানুন, তাকে বুঝুন। আমাদের নবীকে (সা.) নিয়ে কোনো বেয়াদবি করবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App