×

ক্যাম্পাস

ডিইউসেপের নতুন কমিটি ঘোষণা: শ্যামল-আরিব নেতৃত্বে

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪, ০৫:১৪ পিএম

ডিইউসেপের নতুন কমিটি ঘোষণা: শ্যামল-আরিব নেতৃত্বে

ছবি: ভোরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড়ের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পঞ্চগড় (ডিইউসেপ)-এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী শ্যামল চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক পদে মনোদনীত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী আরিব হাসান শাওন।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের সদ্য সাবেক সভাপতি রিফা জাকিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদেও নতুন নেতৃত্ব মনোনীত হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের নিশাত তাসনিম এবং স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের রাকিবুল আহসান রনি।

এছাড়া সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন আরিফুজ্জামান বাবু, মোশারফ হোসেন, এবং মারুফ আল মুকিত। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাজিদ মাহমুদ, ছত্র মোহন রায় সুইট, রাইসুল ইসলাম এবং আসলাম আলী।

নবনির্বাচিত সভাপতি শ্যামল চন্দ্র রায় বলেন, ডিইউসেপ সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে। আমরা শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট, শিক্ষাবৃত্তি, ক্যারিয়ার ওয়ার্কশপসহ বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমে আরো জোর দেব। পঞ্চগড়ের প্রান্তিক শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে কাজ করতে চাই।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর ছবি ছাড়াই আসছে নতুন ব্যাংকনোট

উল্লেখ্য, ২০০২ সালে প্রতিষ্ঠিত ডিইউসেপ পঞ্চগড়ের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে যাত্রা শুরু করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App