×

ক্যাম্পাস

প্রথমবারের মতো নারী কোষাধ্যক্ষ পেলো জবি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৭:৩১ পিএম

প্রথমবারের মতো নারী কোষাধ্যক্ষ পেলো জবি

সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও হল প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শারমিন। ছবি: ভোরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথবারের মত নারী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও হল প্রভোস্ট অধ্যাপক ড. সাবিনা শারমিন। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। রবিবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. শাহীনুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর ১২ (১) ধারা অনুযায়ী সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিনা শারমিন।

আরো পড়ুন: ঢাবির হলের পাশে মিললো অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে পাবেন। এ সময় তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

নিয়োগ পাওয়ার পর অধ্যাপক ড. সাবিনা শারমিন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়ে আমি আদেশ পেয়েছি। আমি উপাচার্য মহাদয়ের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চাই। জবির শিক্ষক হিসেবে আমি শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে বিষয়টি অগ্রাধিকার দিব। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App