×

ক্যাম্পাস

ঢাবির টিএসসিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম

ঢাবির টিএসসিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ছবি : ভোরের কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু ঈশান (২২) ও মোজাহিদ (২৩)। বুধবার (২০ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে সজিবকে মৃত ঘোষণা করেন।

সজিবের বন্ধু মো. সোহেল জানান, সজিবের বাসা ডেমরা সারুলিয়ায়। গুলিস্তানে স্টেডিয়াম মার্কেটে একটি স্পোর্টসের দোকানে কর্মচারী সে। বুধবার রাতে তাদেরই সজীব নামে আরেক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। তারা বেশ কয়েকজন বন্ধু মিলে বকশিবাজার রোকেয়া কুঞ্জে নামে কমিউনিটি সেন্টার সেই বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। রাত ২টা কিছু আগে সজিব কমিউনিটি সেন্টার থেকে বাইক নিয়ে ঘুরতে বের হয়। তার বাইকের পিছনে বসা ছিল ঈশান এবং আরেকটি বাইকে ছিল মুজাহিদ। এর কিছুক্ষণ পর জানতে পারেন, টিএসসিতে দুর্ঘটনা ঘটেছে। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

আরো পড়ুন :  রাজনৈতিক দ্বন্দ্ব, ছুরিকাঘাতে সাবেক যুবদল নেতা নিহত

তিনি আরো বলেন, পরবর্তীতে জানতে পেরেছি, টিএসসি এলাকায় মুজাহিদের মোটরসাইকেলটির পেছনে ধাক্কা দেয় সজীবের মোটরসাইকেলটি। এতে দুটি মোটরসাইকেল নিয়েই ৩ জন ছিটকে পড়ে। গুরুতর আহত হয় সজীব এবং ঈশান। মোজাহিদও কিছুটা আহত হয়। পথচারীরাই তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে ঈশানকে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের আবেদনে শাহবাগ থানা পুলিশ মরদেহটি বিনাময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App