×

ক্যাম্পাস

থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবন, ঢাবি-জাবি শিক্ষার্থীসহ আটক ৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৮:১৭ এএম

থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবন, ঢাবি-জাবি শিক্ষার্থীসহ আটক ৯

প্রক্টরিয়াল টিমের কাছে মাদক সেবনের কথা স্বীকার করেছেন ওই শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে থার্টি ফার্স্ট নাইটে মাদক সেবনকালে ৯ জন শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে জাবির চারজন, ঢাবির তিনজন এবং উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম নার্সিং কলেজের দুইজন শিক্ষার্থী রয়েছেন।

আটককৃত জাবি শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. শিপন হোসেন, সতীর্থ বিশ্বাস বাঁধন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী হ্রই মুইং স্যাং মারমা ও কৃষণ চন্দ্র বর্ম্লন।

ঢাবি শিক্ষার্থীরা হলেন, ঢাবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী থোয়াইনু প্রু, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী প্রিয়ন্তি নাগ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের খেংচেং ফু মারমা।

আরো পড়ুন : ঢাবিতে থার্টি ফার্স্ট নাইটে প্রবেশে ‘কড়াকড়ি’

এছাড়া উত্তরা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আফরিন আশা এবং প্রাইম নার্সিং কলেজের শিক্ষার্থী মাসুই মারমা।

জানা যায়, থার্টি ফার্স্ট নাইটে ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখা টহল জোরদার করে। এদিন রাতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় শিক্ষার্থীদের আটক করা হয়। এ সময় তাদের কাছে মদ পাওয়া যায়। তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেয়া হয়। প্রক্টরিয়াল টিমের কাছে মাদক সেবনের কথা স্বীকার করেছেন ওই শিক্ষার্থীরা।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম বলেন, বহিরাগতদের থেকে মুচলেকা নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্র শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App