×

ক্যাম্পাস

রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম

রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

রাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির, জিএস নাফিউল জীবন ও এজিএস জাহিন বিশ্বাস এষা। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নিজেদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে রাবি শাখা ছাত্রদল। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।

ঘোষিত প্যানেল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি শেখ নূর উদ্দিন আবির। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন রাবি শাখার দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা।

অন্যান্য পদে মনোনীত প্রার্থীরা হলেন, ক্রীড়া সম্পাদক নার্গিস খাতুন, সহকারী ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, সহকারী সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অথী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার, সহকারী মহিলা বিষয়ক সম্পাদক নুসরাত ঈশিতা, তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক রেদোয়ানুল ইসলাম রিদয়, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক রাফায়েতুল ইসলাম রাবিত এবং সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক নুর নবী।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মারুফ হোসেন, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাইমুল ইসলাম নাইম, বিতর্ক ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক জিসান বাবু, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক এ আর রাফি খান, সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক কুঞ্জশ্রী রায় সুলগ্ন (শুভ)।

কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কার্যনির্বাহী সদস্য-১ মিনারুল ইসলাম মেঘ, কার্যনির্বাহী সদস্য-২ সাঈদ হাসান ইবনে রুহুল, কার্যনির্বাহী সদস্য-৩ মাহবুব মোর্শেদ ইল্লিন এবং কার্যনির্বাহী সদস্য-৪ মো. আশরাফুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App