×

ক্যাম্পাস

জাকসু নির্বাচন

নির্বাচন কমিশনের এক সদস্যের পদত্যাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম

নির্বাচন কমিশনের এক সদস্যের পদত্যাগ

নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। ছবি : সংগৃহীত

অনিয়মের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের কমিশন থেকে পদত্যাগ করেছেন সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। তিনি ফার্মেসি বিভাগের শিক্ষক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি জানান, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি, বিভিন্ন অনিয়ম হয়েছে। অনেক অভিযোগ উঠেছে। আমাকে চাপ দেওয়া হয়েছিল পদত্যাগ না করার জন্য, কিন্তু আমি নৈতিক কারণেই পদত্যাগ করছি।

আরো পড়ুন : সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা হতে পারে ফল

ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান অভিযোগ করেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই কমিশনের এক সদস্য পদত্যাগ করেছেন।

এদিকে দুপুর আড়াইটার দিকে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ। তবে সন্ধ্যা ৭টার দিকে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App