×

ক্যাম্পাস

চাকসু নির্বাচন

আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ ছাত্রদলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম

আঙুলের কালি মুছে যাওয়ার অভিযোগ ছাত্রদলের

ছবি : সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি মুছে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান। তিনি জানান, এই ইস্যুতে তারা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন।

তিনি বলেন, কথা ছিল শিক্ষার্থীদের হাতে দেওয়া কালি অমোচনীয় হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, একটু ঘষলেই কালি উঠে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দিচ্ছি।

ইমরান রায়হান নামে এক শিক্ষার্থী জানান, কেউ দেখেও বুঝবে না আমি ভোট দিয়েছি। মাত্রই ভোট দিয়ে এলাম, কিন্তু একটু ঘষলেই কালি উঠে যাচ্ছে।

আরো পড়ুন : চাকসু নির্বাচন: চলছে ভোটগ্রহণ

একই অভিযোগ করেছেন দ্রোহ পর্ষদের ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ। তিনি বলেন, নির্বাচন কমিশন বারবার বলেছে অমোচনীয় কালি ব্যবহার করা হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। আমি নিজে ভোট দিয়ে দেখলাম, আমার আঙুলের কালি মুছে গেছে।

এবারের নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলছে ওএমআর ব্যালট পদ্ধতিতে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App