×

ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০১:৪০ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত‍্যাগ ও শিক্ষকদের পদোন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।সোমবার (১১ মে) থেকে শুরু হওয়া এ কর্মসূচি বুধবারও (১৩ মে) অব‍্যাহত রয়েছে। একই সময়ে প্রশাসনিক কাজে যেসব শিক্ষকেরা সম্পৃক্ত রয়েছেন তারাও তাদের দায়িত্ব পালন করছেন না। ফলে ক্লাস,পরীক্ষা এবং প্রশাসনিক কর্মকাণ্ডেও বেহাল অবস্থা।  

পরীক্ষা ও ক্লাস বন্ধ থাকায়  শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে । তাই বিষয়টির দ্রুত সমাধান প্রত্যাশা করেন শিক্ষার্থীরা। 

শিক্ষকরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকদের পদোন্নতি হচ্ছে না। এছাড়া বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ কার্যক্রমও। যার ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থায় দীর্ঘদিন দাবি জানিয়ে এলেও তা পূরণ না হওয়ায় শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তৌফিক আলম বলেন, ইউজিসির দেওয়া বিধানের বাইরে গিয়ে শিক্ষকদের পদোন্নতির সুযোগ নেই। কিন্তু শিক্ষকরা তা মানছেন না। তারা চাইছেন পুরোনো নিয়মে পদোন্নতি। এটা তো আমার এখতিয়ারে নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আশা করি, সমস্যার সমাধান হয়ে যাবে।

এদিকে বৃহস্পতিবার (১৪ মে) থেকে বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ঈদের ছুটি। আগামী মাসের প্রথম সপ্তাহে খুলবে ক‍্যাম্পাস। দাবি আদায় না হলে ছুটি শেষের পরও শাটডাউন চলবে, বলছেন আন্দোলনরত শিক্ষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App