×

ক্যাম্পাস

শাবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:০৪ পিএম

শাবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবি’র নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক মো. খায়রুল ইসলাম।

শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮৭-এর ১১ (১) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক খায়রুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে, যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

জানতে চাওয়া হলে অধ্যাপক খায়রুল ইসলাম বলেন, “সরকার আমার ওপর যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন, সেটির জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও বৃহত্তর স্বার্থে সংশ্লিষ্ট সব অংশীজনকে সাথে নিয়ে কাজ করতে চাই। এ যাত্রায় আমি সবার দোয়া, আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়: জামায়াত আমির

এই আন্দোলন ঈদের পরের আন্দোলন নয়: জামায়াত আমির

বয়স লুকাতে চান না শবনম ফারিয়া, উপভোগ করতে চান প্রতিটি সময়

বয়স লুকাতে চান না শবনম ফারিয়া, উপভোগ করতে চান প্রতিটি সময়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App