×

ক্যাম্পাস

গান গেয়ে ভাইরাল ঢাবি শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:০৪ পিএম

গান গেয়ে ভাইরাল ঢাবি শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি

ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মোহাম্মদ তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি গান গেয়ে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হন। 

সোমবার (২২ জুন) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম। একাডেমিক কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, বাংলা বিভাগের একাডেমিক কমিটি কর্তৃক সুপারিশ অনুযায়ী বাংলা বিভাগের শিক্ষক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন কনটেন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উত্থাপিত হয়েছিল।

সম্প্রতি অধ্যাপক তাশরিক-ই-হাবিব সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করে ব্যাপক আলোচনায় আসেন। তিনি শাহ আব্দুল করিম, জেমস ও ফজলুর রহমান বাবুর গান গেয়ে ফেসবুকে উল্লেখযোগ্য সাড়া পান। তার গাওয়া কয়েকটি গান দ্রুত ভাইরাল হলে শিক্ষার্থীদের একাংশের মধ্যে এ নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App