×

ক্যাম্পাস

ত্যাগ-সংগ্রামের পথ পেরিয়ে জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে মাসুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

ত্যাগ-সংগ্রামের পথ পেরিয়ে জাবিপ্রবি ছাত্রদলের নেতৃত্বে মাসুদ

ছবি : সংগৃহীত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ। এক যুগেরও বেশি সময় ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত মাসুদের রাজনৈতিক পথচলা ছিল নানা প্রতিকূলতা, ত্যাগ ও সংগ্রামে ভরা। রাজনৈতিক মামলার কারণে ক্যানসারে আক্রান্ত মায়ের যথাযথ চিকিৎসা করাতে না পারার আক্ষেপ আজও তাকে তাড়িয়ে বেড়ায়।

সম্প্রতি জাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক থেকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পান মাসুদ। নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা ঘটনা ও সংগ্রামের কথা তুলে ধরেন তিনি।

মাসুদ জানান, ২০১২ সালে স্কুলজীবন থেকেই তার ছাত্ররাজনীতিতে হাতেখড়ি। পরিবার থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির প্রতি অনুপ্রাণিত হন। তবে রাজনীতির এই পথ কখনোই তার জন্য সহজ ছিল না।

২০১৮ সালের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মামলায় জড়ান মাসুদ। একই সময়ে তার বাবা ও বড় ভাইকেও রাজনৈতিক মামলার মুখোমুখি হতে হয়। এর মধ্যেই তার মা ক্যানসারে আক্রান্ত হন। রাজনৈতিক মামলা ও পারিবারিক নানা প্রতিকূলতার কারণে মায়ের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে না পারার কষ্ট এখনো তাকে পোড়ায়।

নিজের সেই কষ্টের কথা উল্লেখ করে মাসুদ বলেন, রাজনৈতিক ও পারিবারিক নানা প্রতিকূলতার কারণে মায়ের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে না পারা তার জীবনের অন্যতম বেদনাদায়ক অধ্যায়।

রাজনীতিতে সাংগঠনিক দায়িত্ব পাওয়ার শুরুটা হয় ২০২২ সালের ফেব্রুয়ারিতে। সে সময় তাকে সোনাতলা উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে তিনি জাবিপ্রবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে হরতাল-অবরোধসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন মাসুদ। তার দাবি, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনেও তিনি সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে জাবিপ্রবি ক্যাম্পাসে ছাত্রদলের প্রথম ব্যানার বহনের ক্ষেত্রেও নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন বলে জানান তিনি।

মাসুদের রাজনৈতিক দর্শনে ব্যক্তিগত সুবিধার বিষয়টি গুরুত্ব পায় না। নিজের দৈনন্দিন ও সাংগঠনিক খরচ চালাতে বর্তমানে তিনি টিউশনি করেন। তার ভাষায়, রাজনীতি তার কাছে ব্যক্তিগত সুবিধা অর্জনের মাধ্যম নয়; বরং এটি দায়িত্ব, ত্যাগ, মানুষের পাশে থাকার মানসিকতা এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতার দীর্ঘ পথচলা।

নতুন দায়িত্ব পাওয়াকেও পদমর্যাদা হিসেবে দেখছেন না মাসুদ। বরং এটিকে বড় দায়িত্ব ও জবাবদিহির জায়গা হিসেবে বিবেচনা করছেন তিনি। ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই ছাত্রনেতা।

আগামী দিনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন মাসুদ। তার মতে, সংগঠনের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্বশীলতাই সামনে এগিয়ে চলার মূল শক্তি।

রাজনৈতিক জীবনের প্রতিকূল সময়ে যারা পাশে থেকে তাকে সাহস ও সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন জাবিপ্রবি ছাত্রদলের এই নেতা। নতুন দায়িত্বের মাধ্যমে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামকে আরও সংগঠিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ

অতীত নয়, ভবিষ্যতমুখী সম্পর্ক চান দীনেশ ত্রিবেদী

অতীত নয়, ভবিষ্যতমুখী সম্পর্ক চান দীনেশ ত্রিবেদী

‘স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী নয়’

ভূমিমন্ত্রী ‘স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী নয়’

পে স্কেলে বেতন নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

পে স্কেলে বেতন নিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App