×

ক্যাম্পাস

শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফাঁস, ক্যাম্পাসে রক্তক্ষয়ী সংঘর্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ফাঁস, ক্যাম্পাসে রক্তক্ষয়ী সংঘর্ষ

ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এক শিক্ষার্থীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সিপিএস ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর আগে গত ১ সেপ্টেম্বর একই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে প্রক্টর কার্যালয়ে লিখিত সমঝোতা হয়েছিল।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মারুফ নামের এক শিক্ষার্থী এক শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় দেখে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই দিনই প্রক্টর কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সিপিএস (ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স) বিভাগের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর সংশ্লিষ্টরা সমঝোতাপত্রে স্বাক্ষর করে বিষয়টি নিষ্পত্তিতে সম্মত হন।

তবে সমঝোতার পরও বৃহস্পতিবার রাতে ভিডিওটি অন্য একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে আবার ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় সিপিএস বিভাগের কয়েকজন শিক্ষার্থী মারুফের ফোন নিয়ে নেন বলে জানা গেছে। পরে ফোন ফেরত দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উভয় বিভাগের শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি শান্ত করতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ এগিয়ে গেলে তিনি মাথায় আঘাত পান। পরে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করে।

সংঘর্ষে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাজিদ ও পরিসংখ্যান বিভাগের ইশতিয়াক আহমেদ গুরুতর আহত হন। পরে তাদের টাঙ্গাইল জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আহতদের দেখতে পরিসংখ্যান বিভাগের দুজন শিক্ষক হাসপাতালে গেছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে পুরো ঘটনা পুনরায় খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, তদন্ত শেষে আলোচনার ভিত্তিতে বিষয়টির সমাধান অথবা দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। লিখিত সমঝোতার পরও একই ঘটনাকে কেন্দ্র করে আবার সংঘর্ষের ঘটনা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু

দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু

সরকারি হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে

স্বাস্থ্যমন্ত্রী সরকারি হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে

সর্বহারা পরিচয়ে ৬ অধ্যাপকের কাছে চাঁদাদাবি, হত্যার হুমকি

সর্বহারা পরিচয়ে ৬ অধ্যাপকের কাছে চাঁদাদাবি, হত্যার হুমকি

২ হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

প্রতারক চক্রের সঙ্গে জড়িত সন্দেহ ২ হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App