গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং অনুষ্ঠিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি: সংগৃৃহীত
গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ে সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের হেলথ ক্লাবের আয়োজনে মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ সেন্টার মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আবুল হোসেন।
এ ছাড়া মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

ডা. রাসকিন স্তন ক্যান্সারের ঝুঁকি, বিস্তার, উপসর্গ, সূচনায় নির্ণয় ও চিকিৎসা নিয়ে বিস্তারিত উপস্থাপনা শেষে গণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে স্থানীয় সমাজভিত্তিক ক্যান্সার সেবা ও গবেষণা কার্যক্রম শুরু করার ঘোষণা দেন।

হেলথ ক্লাবের মেন্টর ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদের সূচনা বক্তব্যের পর বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধিকার নিলুফা সুলতানা, স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. ফুয়াদ হোসেন, মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ সেন্টারের পরিচালক ডা. তরিকুল ইসলাম, হেলথ ক্লাবের ও অন্যরা।
আলোচনা শেষে আগ্রহী নারীদের স্ক্রিনিং সেবা দেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
