×

রাজধানী

রাজধানীতে ট্রাকের ধাক্কায় পথশিশু নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০৯:৪১ এএম

রাজধানীর নয়া পল্টনে ট্রাকের ধাক্কায় বাবু (১৫) নামে এক পথশিশু নিহত হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল জানান, রাতে নয়া পল্টন হোটেল মিডওয়ের সামনে রাস্তা পার হবার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে আশপাশের লোকজন থানায় খবর দিলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনার পরপর ট্রাকটি পালিয়ে গেছে। গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত শিশু ভবঘুরে। ফুটপাতে থাকতো। তার বিস্তারিত পরিচয় কেউ জানাতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে

বরিশালে বিদ্যুতের চাহিদা আকাশছোঁয়া, সরবরাহ তলানিতে

মেহেন্দিগঞ্জে লোডশেডিং চরমে, জনজীবনে প্রভাব

মেহেন্দিগঞ্জে লোডশেডিং চরমে, জনজীবনে প্রভাব

রাষ্ট্রপতি নির্বাচনে কে কত ভোট পেলেন

রাষ্ট্রপতি নির্বাচনে কে কত ভোট পেলেন

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল

২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App