×

রাজধানী

নাসিমের আসনে ভোট হবে ১৮০ দিনে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ০৪:৩২ পিএম

করোনা সংক্রমণের কারণে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-১ আসনে উপ-নির্বাচন সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে হচ্ছে না। দৈব-দুর্বিপাক জনিত কারণ দেখিয়ে এ শূন্য আসনে ভোটের জন্য আরো ৯০ দিন (মোট ১৮০ দিন) সময় নেয়ার বিধান আছে সংবিধানে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ‘দৈব-দুর্বিপাক’ জনিত কারণে পরবর্তী ৯০ দিনের মধ্যে সিরাজগঞ্জ-১ আসনের নির্বাচন করতে চান। সোমবার (২৭ জুলাই) নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদ সচিবালয় থেকে ১৬ জুন জারি করা ও ১৭ জুন গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনটি ১৩ জুন শূন্য হওয়ায় সংবিধানের অনুচ্ছেদ ১২৩-এর ৪ দফা অনুযায়ী, এই শূন্য পদ পূরণ করার জন্য ১০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।

সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর ৪ দফার শর্তানুসারে প্রধান নির্বাচন কমিশনারের মতে, দেশে করোনাভাইরাস সংক্রমণ জনিত দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদ অর্থাৎ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উল্লিখিত শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। এ অবস্থায় সিরাজগঞ্জ-১ শূন্য আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের মধ্যে অনুষ্ঠান সম্ভব না হওয়ায় দৈব দুর্বিপাক জনিত পরবর্তী ৯০ দিন অর্থাৎ মোট ১৮০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চুরির চেষ্টা ব্যর্থ, শিকলে বেঁধে রাখা হলো যুবককে

চুরির চেষ্টা ব্যর্থ, শিকলে বেঁধে রাখা হলো যুবককে

বিজিবির অভিযান, ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

শেরপুর সীমান্ত বিজিবির অভিযান, ৮১ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

অধ্যক্ষের কক্ষে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

বরিশাল বিএম কলেজ অধ্যক্ষের কক্ষে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App