×

রাজধানী

বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৯:০১ এএম

বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর পৃথক দুটি স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা।

তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে একজন ৩ বছরের শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছে। এখন পর্যন্ত তাদের কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রথমে কেরানীগঞ্জের মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে ভাসমান অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তার গলায় কালো রঙের বোরকা পেঁচানো ছিল এবং পরনে গোলাপি রঙের সেলোয়ার-কামিজ পাওয়া গেছে। প্রায় এক ঘণ্টা পর একই স্থান থেকে একটি শিশু ছেলের লাশ উদ্ধার করা হয়। শিশুটির গলায় ওড়না পেঁচানো ছিল।

আরো পড়ুন : মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

এদিকে কেরানীগঞ্জের বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো. মোক্তার হোসেন জানান, একই সময়ে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের মাদারীপুর জামে মসজিদের কাছ থেকে আরো দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে একজন ৪০ বছর বয়সী পুরুষ, যার পরনে ছিল কালো প্যান্ট ও চেক ফুলশার্ট। অন্যজন আনুমানিক ৩০ বছরের নারী, যার পরনে ছিল ছাই রঙের গেঞ্জি ও লাল সেলোয়ার। তাদের শরীরে আঘাতের সামান্য চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আকতার হোসেন বলেন, মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছ থেকে মা-ছেলের মরদেহ এবং জিনজিরা মাদারীপুর জামে মসজিদের পাশ থেকে আরো একজন নারী ও পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App