×

রাজধানী

রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে : প্রেস উইং

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১০:২২ এএম

রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে : প্রেস উইং

দীর্ঘদিন ধরে ঢাকার বাস পরিবহন কোনো নিয়ন্ত্রণ ছাড়াই পরিচালিত হচ্ছে। ছবি : সংগৃহীত

রাজধানীতে চলাচলকারী সব বাস একক ব্যবস্থাপনায় পরিচালিত হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ঢাকার বাস পরিবহন কোনো নিয়ন্ত্রণ ছাড়াই পরিচালিত হচ্ছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন যানজট, দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা কোনোমতে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও বয়স্কদের জন্য তা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়ায়।

আরো পড়ুন : সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের শুনানি আজ

প্রেস উইং জানায়, অকার্যকর রুটে বাস চলাচল ঢাকার যানজটের বড় কারণ। এর ফলে প্রতিবছর প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা।

ঘোষণায় বলা হয়, এখন থেকে সব বাস একক ব্যবস্থার অধীনে চলবে। পরিবহন কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এর ফলে রুট শৃঙ্খলা ফিরবে, বাস সার্ভিস হবে কার্যকর ও যাত্রীবান্ধব। পাশাপাশি ভাড়ায় প্রতারণা ও বিশৃঙ্খলা কমে যাবে, যাত্রীরা পাবেন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App