×

রাজধানী

বৃষ্টির পরও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১২:২৭ পিএম

বৃষ্টির পরও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকায় কয়েক দিনের টানা তাপপ্রবাহের পর বৃষ্টির দেখা মিললেও বায়ুর মানে উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। বরং বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় আজও শীর্ষস্থানগুলোর মধ্যে রয়েছে ঢাকা।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী। বৃষ্টিপাত সত্ত্বেও বাতাসে দূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়েই রয়েছে বলে সংস্থাটির সূচকে দেখা গেছে।

বিশ্বের ১২৪টি শহরের ওপর আইকিউএয়ারের করা বাতাসের মান সূচকে এসময় ঢাকার দূষণের স্কোর ছিল ১৬৪।

আরো পড়ুন : অধিক ডেঙ্গু ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৮ ওয়ার্ড

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, কোনো এলাকার স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।

আজ বিশ্বের বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ১৮৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৬৬।

এরপর ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা ১৬১, পাকিস্তানের লাহোর ১৬০, চীনের চেংদু ১৫৩, ভিয়েতনামের হ্যানয় ১৫১, উগান্ডার কাম্পালা ১৪৯, চিলির সান্তিয়াগো ১৪৭ এবং ভারতের কলকাতা ১২৪ স্কোর নিয়ে তালিকার শীর্ষ সারিতে রয়েছে।

অন্যদিকে, আজ সবচেয়ে ভালো বায়ুর মান রেকর্ড করা হয়েছে কাজাখস্তানের আলমাটিতে, যার দূষণ স্কোর মাত্র ৮।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, পুড়ল ৩ জন

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, পুড়ল ৩ জন

তীব্র প্রতিবাদের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করলো ফিফা

তীব্র প্রতিবাদের মুখে সিদ্ধান্ত পরিবর্তন করলো ফিফা

নেইমারের চোট নিয়ে চিন্তিত কোচ আনচেলত্তি

নেইমারের চোট নিয়ে চিন্তিত কোচ আনচেলত্তি

টানা ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

টানা ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App