×

রাজধানী

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, পুড়ল ৩ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০১:৪২ পিএম

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, পুড়ল ৩ জন

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার উত্তরখান এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। দগ্ধরা হলেন— হাসনা হেনা (৪০), আখি (৩০) ও আলী হোসেন (৫০)।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, উত্তরখান এলাকা থেকে আগুনে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে।

তিনি বলেন, আলী হোসেনের শরীরের ১০০ শতাংশ, হাসনা হেনার ৬০ শতাংশ এবং আখির ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের মতে, দগ্ধদের মধ্যে আলী হোসেন ও হাসনা হেনার অবস্থা আশঙ্কাজনক।

আরো পড়ুন : বৃষ্টির পরও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App