×

রাজধানী

কতটা দূষিত আজ ঢাকার বাতাস?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৫৫ এএম

কতটা দূষিত আজ ঢাকার বাতাস?

ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যান্য বড় শহরের মতো বাংলাদেশের রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের সমস্যায় ভুগছে। তবে সর্বশেষ বায়ুর মান সূচকে কিছুটা উন্নতির ইঙ্গিত মিলেছে। যদিও দূষণের প্রভাব পুরোপুরি কাটেনি।

সোমবার (২৯ জুন) সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) অনুযায়ী, ঢাকার বায়ুর মানের স্কোর ছিল ৭৭। এই স্কোর অনুযায়ী বাতাসের মান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে। একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ছিল ২৮তম।

এদিন দূষিত শহরের তালিকায় ১৬১ স্কোর নিয়ে শীর্ষে ছিল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার রাজধানী কাম্পালার স্কোর ১৬০। তৃতীয় স্থানে ভারতের কলকাতার স্কোর ১৪৯, চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোরের স্কোর ১৪০ এবং পঞ্চম স্থানে থাকা চীনের উহানের স্কোর ১৩৯।

আরো পড়ুন : বাংলাদেশের সীমান্তঘেঁষা এলাকায় তিন দফা ভূমিকম্প

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো বায়ুর মান হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা ‘মাঝারি’ পর্যায়ে থাকে। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদেরও বাইরে চলাফেরা সীমিত রাখতে বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড়িতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেপ্তার

বাড়িতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেপ্তার

নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার

নকআউট পর্বে জিতবে কারা, যা বলছে সুপারকম্পিউটার

বিশ্বকাপ ব্যর্থতায় তদন্ত চান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

বিশ্বকাপ ব্যর্থতায় তদন্ত চান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

চিরতরুণ মহেশ বাবুর ফিটনেসের গোপন চাবিকাঠি

চিরতরুণ মহেশ বাবুর ফিটনেসের গোপন চাবিকাঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App