×

রাজধানী

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল

ছবি: সংগৃহীত

রাজধানীর শ্যামবাজার ঘাটে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'সুন্দরবন-১২' লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার বুড়িগঙ্গায় তলিয়ে গেছে। এ সময় ট্রলারে থাকা ১০ জন আরোহীর মধ্যে ৮ জন সাঁতরে বা অন্য উপায়ে তীরে উঠতে পারলেও এখনও ২ জন নিখোঁজ রয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নৌ পুলিশের সদরঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। সদরঘাট এলাকা অতিক্রম করার সময় সকাল সাড়ে আটটার দিকে ট্রলারের পাখা (প্রপেলার) কোনো কিছুর সঙ্গে আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়, ফলে ট্রলারটি আর নড়াচড়া করতে পারেনি। এই সময় বরিশাল থেকে আসা ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়।’

আরো পড়ুন: সেলফি পরিবহনের বাস খাদে, হতাহত ৫১

সোহাগ রানা বলেন, ‘ট্রলারটি সম্পূর্ণ নতুন ছিল এবং এটি সদরঘাট হয়ে কুমিল্লার দিকে যাচ্ছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের কার্যক্রম শুরু করেছে। ডুবে যাওয়া ১০ জনের মধ্যে আটজন উদ্ধার সম্ভব হয়েছে। এখনো নিখোঁজ ২ জন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে।’

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা (ওয়্যারহাউজ ইন্সপেক্টর) মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘রাজধানীর সদরঘাটে বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি নতুন ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় ফায়ার সার্ভিস সংবাদ পায় সকাল সাড়ে ৯টায়। ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ৫০ মিনিটে।’

ফায়ার সার্ভিসের সদরঘাটের একটি ইউনিট নিখোঁজ দুজনের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে। সেটি উদ্ধার প্রক্রিয়া চলমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App