×

ঢাকা

সেলফি পরিবহনের বাস খাদে, হতাহত ৫১

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৪১ পিএম

সেলফি পরিবহনের বাস খাদে, হতাহত ৫১

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দেলোয়ার হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৫০ জন।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় নিহত দেলোয়ার হোসেন ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী ও ঘিওর ফায়ার সার্ভিস ও বরংগাইল হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, 'ঢাকা মেট্রো ব-১৪-৪৩৮৮' নম্বরের সেলফি পরিবহনের বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে ঢাকা যাওয়ার সময় বরংগাইল মহাসড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বরংগাইল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধারকাজে সহায়তার জন্য ইতোমধ্যে একটি বেকার ঘটনাস্থলে পৌঁছেছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

আরো পড়ুন: এতিমখানায় শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দুর্ঘটনায় আহত যাত্রী মজিবর, কুব্বাত ও বেলায়েত হোসেন অভিযোগ করে বলেন, চালক বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণে চালক গাড়ির গতি নিয়ন্ত্রণ ধরে রাখতে না পারায় বাসটি সরাসরি খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা প্রায় সব যাত্রীই কমবেশি আহত হয়েছেন। 

স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, "প্রাথমিকভাবে জানা গেছে, বেপরোয়া গতির কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন নিহত হয়েছেন। বাসটি উদ্ধার করতে রেকারের সাহায্যে হাইওয়ে পুলিশ কাজ করছে।"

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার দৈনিক ভোরের কাগজকে জানান, গাড়ির গতি নিয়ন্ত্রণ এবং ফিটনেস যাচাই-বাছাইয়ে বরংগাইল হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া রয়েছে। এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App