×

রাজধানী

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:০১ পিএম

রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর কাকরাইল মোড়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন: বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবিতে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল

নিহত সিরাজুল ইসলাম চাঁদপুরের মতলব থানার মৃত আরশাদ আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর মগবাজারের নয়াটোলা এলাকায় থাকতেন।

নিহতের ছেলে মো. স্বপন জানান, ‘তার বাবা বয়সজনিত কারণে মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে পুলিশের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিকেলে গিয়ে বাবার মরদেহ শনাক্ত করি।’

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, ‘পুলিশের টহল দল কাকরাইল এলাকায় ওই বৃদ্ধকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।’

তিনি আরো বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App