×

রাজধানী

রাজধানীর ১২০ মোড়ে চালু হচ্ছে আধুনিক ট্রাফিক সিগন্যাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম

রাজধানীর ১২০ মোড়ে চালু হচ্ছে আধুনিক ট্রাফিক সিগন্যাল

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরো আধুনিক করতে আগামী ছয় মাসের মধ্যে শহরের ১২০টি গুরুত্বপূর্ণ মোড়ে সেমি-অটোমেটিক (আধা-স্বয়ংক্রিয়) ট্রাফিক সিগন্যাল স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতোমধ্যে রাজধানীর ১২টি গুরুত্বপূর্ণ মোড়ে এই সিগন্যাল ব্যবস্থা চালু হয়েছে। আগামী এক মাসের মধ্যে আরো ৬০টির বেশি পয়েন্টে এটি চালুর লক্ষ্য নির্ধারণ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান।

তিনি বলেন, ধাপে ধাপে রাজধানীর পুরো ট্রাফিক ব্যবস্থাপনাকে প্রযুক্তিনির্ভর করা হবে। ভবিষ্যতে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহার করে ট্রাফিক পর্যবেক্ষণের পরিকল্পনাও রয়েছে।

বর্তমানে ডিএমপির ট্রাফিক বিভাগে ৪ হাজার ১০০ জন সদস্য কর্মরত থাকলেও ছুটি, প্রশিক্ষণ ও অসুস্থতার কারণে প্রতিদিন গড়ে ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৭০০ সদস্য রাজধানীর ৬৬৮টি পয়েন্টে দায়িত্ব পালন করেন।

ডিএমপির তথ্যানুযায়ী, এসব পয়েন্টের মধ্যে ২৫টি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানে ২৪ ঘণ্টা তিন শিফটে দায়িত্ব পালন করা হয়। অন্য পয়েন্টগুলোতে দুই শিফটে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। সীমিত জনবল দিয়েই কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সড়ক প্রকৌশলে পরিবর্তনের ওপর গুরুত্ব দিচ্ছে ডিএমপি। গত এক বছরে রাজধানীর ৭৫টি স্থানে ডাইভারশন ও সড়ক বিন্যাসে পরিবর্তন আনা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার আনিছুর রহমান বলেন, ‘ঢাকা একটি ঘনবসতিপূর্ণ মেগাসিটি। শুধু ট্রাফিক সদস্য বাড়িয়ে যানজট কমানো সম্ভব নয়। বৈজ্ঞানিকভাবে সড়কের ডাইভারশন ও মডিফিকেশন করলে তা অনেক বেশি কার্যকর হয়।’

আরো পড়ুন : যত্রতত্র হর্ন ব্যবহারের বিরুদ্ধে ডিএমপি’র বিশেষ নির্দেশনা

তিনি উদাহরণ হিসেবে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে আসাদ গেটের চার রাস্তার মোড়ের কথা উল্লেখ করেন। সেখানে সরাসরি চলাচল বন্ধ করে কিছু দূরে ইউটার্নের ব্যবস্থা করায় বাম পাশের লেন সবসময় সচল থাকছে। এতে যানজট কমার পাশাপাশি ওই এলাকায় ট্রাফিক সদস্যের সংখ্যাও ৮ জনে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

একই ধরনের সড়ক বিন্যাস পরিবর্তন করা হয়েছে মোহাম্মদপুরের বসিলা, বনানীর কাকলী, মিরপুরের ইসিবি চত্বর এবং কালশী ফ্লাইওভারের নিচের অংশেও।

অটোমেটিক সিগন্যালের পথে চ্যালেঞ্জ

উন্নত দেশগুলোর শহরে অ্যালগরিদম ও যানবাহনের সংখ্যা বিশ্লেষণ করে শতভাগ স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল পরিচালিত হলেও ঢাকায় আপাতত সেমি-অটোমেটিক ব্যবস্থার ওপর নির্ভর করতে হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, বাংলাদেশের সড়ক অবকাঠামো উন্নত বিশ্বের মতো না হওয়ায় তাৎক্ষণিকভাবে পুরোপুরি স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু করা সম্ভব নয়। তাই প্রয়োজন অনুযায়ী সময় পরিবর্তনের সুযোগ রেখে ম্যানুয়াল নিয়ন্ত্রণের সঙ্গে সেমি-অটোমেটিক ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।

ট্রাফিক পুলিশ বলছে, নগরবাসীর মধ্যে ট্রাফিক আইন মানার প্রবণতা আগের তুলনায় বেড়েছে। তবে ভারী বৃষ্টি, সড়ক অবরোধ এবং রাজনৈতিক বা সামাজিক কর্মসূচির কারণে এখনো অনেক সময় পুরো নগরীর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়।

এ ছাড়া বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের অভাবও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। অনেক ক্ষেত্রে আগাম তথ্য ছাড়াই উন্নয়নকাজের জন্য রাস্তা কাটা হয়, ফলে ট্রাফিক সিগন্যালের ক্যাবল ক্ষতিগ্রস্ত হয় এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের মতে, রাজধানীর যানজট দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সড়ক সংস্কারকারী বিভিন্ন সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল-প্রিয়াঙ্কা আটক

বিশ্বকাপ হারার পরদিন স্কালোনির দিন কাটলো যেভাবে

বিশ্বকাপ হারার পরদিন স্কালোনির দিন কাটলো যেভাবে

আরো দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

তনু হত্যা মামলা আরো দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

এমপি নজরুল ইসলামের ঘটনা শিবির ও ছাত্রীসংস্থার জন্যেও লিটমাস টেস্ট: আবিদ

এমপি নজরুল ইসলামের ঘটনা শিবির ও ছাত্রীসংস্থার জন্যেও লিটমাস টেস্ট: আবিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App