×

রাজধানী

চাঁদার ভাগ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:৪৩ এএম

চাঁদার ভাগ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

ছবি : সংগৃহীত

ঢাকার সদরঘাটের ইস্ট বেঙ্গল সুপার মার্কেটে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মিতুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) রাত ১১টার দিকে সূত্রাপুর থানার আওতাধীন ইস্ট বেঙ্গল মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত মিতুল কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে জানা গেছে। তিনি ঝালকাঠির সাহাবাঙ্গল গ্রামের মো. রাসেল সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সাবেক যুবদল নেতা সোবহান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কিরণ দুজনই মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার অনুসারী। তারা দুজনই কোতোয়ালি থানা যুবদলের পদপ্রত্যাশী।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সোবহান ও কিরণের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার রাতে চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সেই বিরোধ সংঘর্ষে রূপ নেয়।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে কিরণ গ্রুপের এক সদস্য নিহত হয়েছেন। তাকে কাপড় কাটার কাচি দিয়ে বুকে আঘাত করা হয়। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আরও পড়ুন: আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

ঘটনার পর নিহতের স্বজনসহ প্রায় ৮০ থেকে ১০০ জন মিটফোর্ড হাসপাতালে অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মো. সুমন ভূঁইয়া বলেন, নিহত ও সংঘর্ষে জড়িতরা তার সমর্থক নন। তবে তারা বিভিন্ন মিছিল-মিটিংয়ে মাঝে মাঝে অংশ নিতেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি ঘটনার বিস্তারিত জানেন না বলেও জানান।

অন্যদিকে, স্থানীয় রাজনৈতিক নেতাদের বক্তব্যের সঙ্গে পুলিশের প্রাথমিক বক্তব্যে কিছুটা ভিন্নতা রয়েছে। পুলিশ একজন নিহতের তথ্য নিশ্চিত করলেও সংঘর্ষে কারা জড়িত ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

আরও পড়ুন: যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সূত্রাপুর থানার অপারেশন ইনচার্জ মতিউর রহমান জানান, ইস্ট বেঙ্গল মার্কেটের ১৩ তলায় শ্রমিকরা থাকেন। তাদের মধ্যে আগে থেকেই কোনো বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এক যুবককে কাপড় কাটার কাচি দিয়ে আঘাত করা হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। সংঘর্ষের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানি পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার করল কাতার

ইরানি পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার করল কাতার

মিরাজের জাদুতে অস্ট্রেলিয়া কোণঠাসা, জয়ের কাছে টাইগাররা

মিরাজের জাদুতে অস্ট্রেলিয়া কোণঠাসা, জয়ের কাছে টাইগাররা

পুতিনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান কিম

পুতিনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান কিম

চাঁদার ভাগ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

চাঁদার ভাগ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App