×

জামায়াত

আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৯:৩৩ পিএম

আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর, আহত ১০

ছবি: এআই

কুষ্টিয়া-৩ (সদর) আসনের এমপি মুফতি মো. আমির হামজার বক্তব্যের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ও ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। এই উত্তেজনার মধ্যেই তার গাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। হামলায় গাড়ির কাচ ভেঙে যায় এবং তার চাচা পা কেটে যায়।

এদিকে এই হামলায় এমপি আমির হামজা নিজেও মাথায় আঘাত পেয়েছেন। এছাড়া পরবর্তীতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল থেকেও তার বসতবাড়িতে ভাঙচুরের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া শহরস্থ ছয় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদকে নিয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার দেওয়া বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়ার ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করছিলেন দলটির নেতাকর্মীরা। সমাবেশ চলাকালে এমপির গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়িতে হামলার ঘটনা ঘটে।

আরো পড়ুন: আমির হামজার বাড়ির চারপাশে পুলিশ মোতায়েন

এ সময় দুপক্ষের সমর্থকেরা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে জামায়াত-শিবিরের ৭ জন এবং গণঅধিকার পরিষদের ৩ জন নেতাকর্মী আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার বিষয়ে জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ জানান, এমপি আমির হামজা তাঁদের দল সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন। সেই বক্তব্যের প্রতিবাদেই ছয় রাস্তার মোড়ে তাঁরা শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিলেন।

এ বিষয়ে সংসদ সদস্য আমির হামজা বলেন, ‘আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওই দিকে প্রোগ্রামে ছিলাম। এ সময় খবর পাই আমার বাবা-মা তুলে আমাকে গালাগালি করছে। আমি সদর থানার ওসিকে কল দিই। তার গাড়ি আগে এবং আমার গাড়ি পেছনে ছিল। এ সময় অতর্কিতভাবে আমার গাড়িতে লাঠি-হকিস্টিক দিয়ে হামলা করা হয়। গাড়ির সামনে বসে থাকা আমার চাচার পা কেটে যায় ও আমি মাথায় আঘাত পাই।’

গণধিকার পরিষদের আব্দুল খালেক ও তৌকিরের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে আজকেই মামলা করবো।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমপির বাসভবনসহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App