×

রাজধানী

ভাঙা হলো সেই ভাইরাল মিজানের ভাতের হোটেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:০৯ পিএম

ভাঙা হলো সেই ভাইরাল মিজানের ভাতের হোটেল

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফুটপাতের বুফে’ বা ‘মানবিক হোটেল’ হিসেবে পরিচিত লাভ করা আলোচিত ‘মিজানের ভাতের হোটেল’ অবশেষে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থিত তার হোটেলটি গুঁড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

এর আগে ,অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়া কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগে মিজানুর রহমান ওরফে ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাফরুল থানা-পুলিশ।

পুলিশের ভাষ্য মতে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ও সিটি করপোরেশনের উদ্যোগে ফুটপাতসহ বিভিন্ন স্থাপনা থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁওয়ে মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো পড়ুন: ১০০ টাকায় ভাত-মাংস বিক্রি করে ভাইরাল, সেই ‘মিজান’ গ্রেপ্তার

এ সময় মিজান তাদের কাজে বাধা দেন এবং সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের ওপর আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। এরপর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে আগারগাঁও এলাকায় তুলনামূলক কম দামে গরুর মাংস ও ভাত বিক্রি এবং বিভিন্ন ধরনের অভিনব অফারের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পান মিজানুর রহমান।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়ার পর থেকেই নানা চ্যালেঞ্জের মুখে পড়েন মিজান। অতিরিক্ত কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবারদের ভিড়ে যেমন রান্নার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হতো, তেমনি অনেকে নামমাত্র বা টাকা না দিয়েই খাবার খেয়ে চলে যেতেন। এতে তার পুঁজি ও বিক্রি কমতে থাকায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

ভাইরাল হওয়ার সুবাদে এই ক্ষুদ্র ব্যবসায় বিভিন্ন মহলের নজর পড়ে। একপর্যায়ে স্থানীয় পর্যায়ে চাঁদা দাবি, প্রশাসনিক চাপ এবং সবশেষে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে পুরোপুরি গুঁড়িয়ে যায় মিজানের হোটেল। খেটে খাওয়া মানুষের পেট ভরানোর সেই চেনা আতিথেয়তার জায়গায় এখন কেবলই ভাঙা আসবাব আর স্মৃতির অবশেষ।

গরিব মানুষের মুখে হাসি ফোটানোর এই ব্যতিক্রমী উদ্যোগের এমন সমাপ্তিতে নেটিজেনরা গভীর সহানুভূতি জানিয়েছেন। তবে ফুটপাত দখলমুক্ত করার সরকারি অভিযানের নিয়মে শেষ পর্যন্ত হারিয়ে গেল নগরবাসীর প্রিয় সেই মানবিক ভাতের হোটেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

ডনের জবানবন্দিতে মিলল সালমান শাহ হত্যার চাঞ্চল্যকর তথ্য

ডনের জবানবন্দিতে মিলল সালমান শাহ হত্যার চাঞ্চল্যকর তথ্য

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে

ভূমিমন্ত্রী রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে

পে-স্কেল চূড়ান্ত, যা জানা যাচ্ছে...

পে-স্কেল চূড়ান্ত, যা জানা যাচ্ছে...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App