×

রাজধানী

ছিনতাইকারীর এক হেঁচকা টান, প্রাণ গেল শিক্ষিকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০১:২৯ পিএম

ছিনতাইকারীর এক হেঁচকা টান, প্রাণ গেল শিক্ষিকার

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগরে ‎জাতীয় সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের হেঁচকা টানে রিকশা থেকে পড়ে মোসা. রনজিনা পারভীন নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে।

নিহত মোসা. রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ঢাকায় চোখের চিকিৎসার জন্য এসেছিলেন।

হাসপাতাল ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন তিনি। রাজধানীর ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে ভোরে গাবতলী বাস টার্মিনালে নামেন। পরে রিকশাযোগে হাসপাতালের উদ্দেশে রওনা দেন।

আরো পড়ুন: মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের আরোহী তার ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে তিনি রিকশা থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করতে চান না।

‎এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘এ ঘটনায় আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নির্ধারিত সময়ে অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা

লুণ্ঠিত-অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা নির্ধারিত সময়ে অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা

কেন বাড়ছে পরকীয়া? বিশেষজ্ঞ মতামত

কেন বাড়ছে পরকীয়া? বিশেষজ্ঞ মতামত

ছিনতাইকারীর এক হেঁচকা টান, প্রাণ গেল শিক্ষিকার

ছিনতাইকারীর এক হেঁচকা টান, প্রাণ গেল শিক্ষিকার

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App