×

চট্টগ্রাম

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০১:০২ পিএম

মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) এবং একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন শুভ। পথে বড়তাকিয়া গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শুভ মারা যান।

আরো পড়ুন: প্রকাশ্যে বন্দুক হাতে পার্কে ঘোরাঘুরি, যা বললো পুলিশ

দুর্ঘটনায় গুরুতর আহত হন ওমর। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, শুভ ও ওমর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পড়াশোনার পাশাপাশি তারা স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন। শুক্রবার নতুন মোটরসাইকেল কিনতে তারা দুজন বারৈয়ারহাট বাজারে যান। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় দুজনেরই মৃত্যু হয়। এ ঘটনায় মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া ও ফকিরপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেইট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরজনের বিষয়ে তখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ঘটনাস্থল ও সংশ্লিষ্ট এলাকায় পুলিশের সদস্যদের পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’

রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড ‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৭২

ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা নির্ধারণ

ভোটার এলাকা পরিবর্তনের আবেদনের সময়সীমা নির্ধারণ

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

ইবনে সিনা ওষুধ কারখানার আগুন ‍নিয়ন্ত্রণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App