×

রাজধানী

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ করল জিসাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পিএম

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে পুস্পস্তবক অর্পণ করল জিসাস

ছবি: সংগৃহীত

জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরা মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি মতিয়র রহমান ডিজেল, সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি মতিয়র রহমান ডিজেল বলেন, ‘কোনো অপশক্তি আমাদের ঐক্যবদ্ধতাকে ভাঙতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’

ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, জিসাস প্রতিষ্ঠার পর থেকে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনের নেতাকর্মীরা ভবিষ্যতেও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করতে কাজ করে যাবেন।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীরা পারস্পরিক ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল দুজনের

নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল করলেন আইজেনকোট

যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানা‌লো বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের ঘোষণাকে স্বাগত জানা‌লো বাংলাদেশ

এবার পদত্যাগ করছেন জয় চৌধুরী

এবার পদত্যাগ করছেন জয় চৌধুরী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App