×

চট্টগ্রাম

সিঙ্গাপুরে না গিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো করুন: হাসনাত আবদুল্লাহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৭ পিএম

সিঙ্গাপুরে না গিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো করুন: হাসনাত আবদুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা জানতে পেরেছি বর্তমান সরকারের অনেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের বলে দিতে চাই, সিঙ্গাপুরে চিকিৎসা না নিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো করুন। না হয় এই সরকারে থাকার নৈতিক অধিকার ও অবস্থা হারাবেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের সব জনগণের রাজনীতি করার প্রয়োজন নাও হতে পারে। কিন্তু পড়াশুনার মাধ্যমে প্রত্যেক ছাত্র-নাগরিককে রাজনীতি-সচেতন হয়ে গড়ে উঠতে হবে, যাতে ক্ষমতাকে প্রশ্ন করার যোগ্যতা তৈরি হয়। বিগত ফ্যাসিবাদী সরকার ‘আই হেইট পলিটিকস’ প্রজন্ম তৈরি করে জনগণকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছিল। আমরা সেই রাজনীতি-অসচেতন প্রজন্ম চাই না। আমরা চাই বর্তমান প্রজন্ম রাজনীতি-সচেতন হিসেবে গড়ে উঠুক।

পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে তিনি বলেন, পাহাড়ে অনেক সমস্যা বিদ্যমান রয়েছে। আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই, পাহাড়ে সুশিক্ষা ও উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

আরো পড়ুন: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন সমন্বয়ক সারজিস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App